গুগল টপ ট্রেন্ডিং সার্চে এগিয়ে বরিশাল!

১৪ ডিসেম্বর, ২০১৯ ১৪:১১  
বিদায়ী ২০১৯ সালের গুগল টপ ট্রেন্ডিং সার্চে নতুন মাত্রা যোগ করেছে বরিশাল ও সিলেট বিভাগ। এরমধ্যে সবচেয়ে বেশি সার্চ হওয়া ‘বিষয়’ বাংলাদেশ বনাম ভারত ম্যাচের ক্ষেত্রে সবচেয়ে বেশি সার্চ ট্রাফিক এসেছে বরিশাল বিভাগ থেকে। একইসঙ্গে ‘সংবাদ’ তালিকার শীর্ষে থাকা শিক্ষা বোর্ড ফলাফল বিষয়ক সংবাদে সবচেয়ে বেশি সার্চ ট্রাফিক এসেছে এই বিভাগ থেকেই। অপরদিকে ‘ব্যক্তি’ তালিকার শীর্ষে থাকা সাকিব আল হাসান’কে নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে সিলেট বিভাগ থেকে। খবরের ক্ষেত্রে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ঘূর্ণিঝড় ফণী, ঘূর্ণিঝড় বুলবুল, শিক্ষা বোর্ড ফলাফল ইত্যাদি। ক্রমানুসারে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যে সংবাদগুলো- ১. শিক্ষা বোর্ড ফলাফল ২. ঘূর্ণিঝড় ফণী ৩. ঘূর্ণিঝড় বুলবুল ৪. ডেঙ্গু জ্বরের লক্ষণ ৫. ডিসি জামালপুর ৬. বাবরি মসজিদ ৭. ডাকসু ৮. কাশ্মীর ৯. অ্যামাজন রেইনফরেস্ট ১০. নেইমার ট্রান্সফার ক্রমানুসারে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যে বিষয়গুলো- ১. বাংলাদেশ বনাম ভারত ২. ক্রিকবাজ লাইভ স্কোর ৩. এসএসসি ফলাফল ২০১৯ ৪. আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯ ৫. কোপা আমেরিকা ২০১৯ ৬. ৯ অ্যাপস ৭. এইচএসসি ফলাফল ২০১৯ ৮. র‌্যাবিটহোলবিডি ৯. এইচ৫গেইম ১০. ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ক্রমানুসারে সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তি- ১. সাকিব আল হাসান ২. মোহম্মদ নাইম ৩. আফিফ হোসেন ৪. সারা আলি খান ৫. সামজ ভাই ৬. মুশফিকুর রহিম ৭. মোহাম্মদ মিঠুন ৮. কিয়ানু রিভস ৯. আরমান আলিফ ১০. দীপু মনি